Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather forecast: নিম্নচাপের প্রভাবে মেঘে ঢাকল দক্ষিণবঙ্গের উপকূল, পারদ চড়ল তিলোত্তমায়

Weather forecast of bengal (Symbolic Picture)
Weather forecast of bengal (Symbolic Picture)

 

কলকাতা, ১৬ নভেম্বর : নিম্নচাপের প্রভাবে ধীরে ধীরে বদলে যাচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির আবহাওয়া। বৃষ্টি এখনও শুরু না হলেও মেঘে ঢেকেছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি, শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ১৮ তারিখের পর থেকে বৃষ্টি কমবে। আপাতত বৃষ্টি হবে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, এর প্রভাবে মূলত ১৬ ও ১৭ নভেম্বর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি ও কলকাতাতেও হতে পারে বর্ষণ। আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। পাকা ধান কেটে নেওয়ার জন্য বলা হয়েছে কৃষকদের। এই সময়ে রাতের তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কিছু দিন শুষ্ক থাকবে আবহাওয়া। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

You might also like!