kolkata

3 years ago

Viddyasagar setu:চলবে মেরামতির কাজ, শনি ও রবিবার রাতে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

Viddyasagar setu..
Viddyasagar setu..

 

কলকাতা, ২৬ এপ্রিল : কেবল পরীক্ষা ও মেরামতির কাজের জন্য আগামী ২৯ এপ্রিল (শনিবার) এবং ৩০ এপ্রিল (রবিবার) রাতে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু দিয়ে সব রকমের যান চলাচল। লালবাজার জানিয়েছে, শনিবার রাত ১২টা থেকে পরের দিন সকাল ৬টা এবং রবিবার রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে এই সেতু।

লালবাজার জানিয়েছে, যে সব পণ্যবাহী লরি এখন বেহালা-আলিপুরের দিক থেকে এসে বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করে, সেগুলিকে ওই দু’দিন হসপিটাল রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, টালা সেতু, বি টি রোড হয়ে নিবেদিতা সেতু দিয়ে পাঠানো হবে। টালিগঞ্জ-ভবানীপুরের দিক থেকে আসা লরি বা ট্রাককে এক্সাইড মোড়, ধর্মতলা হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে ওই একই রুটে। আবার বন্দর এলাকা থেকে যে সব লরি এবং ট্রাক শহরের বাইরে যায়, সেগুলি হেস্টিংস মোড় থেকে ঘুরিয়ে স্ট্র্যান্ড রোড, কিংস ওয়ে, ধর্মতলা হয়ে পাঠানো হবে নিবেদিতা সেতুতে।

You might also like!