Breaking News

 

kolkata

3 years ago

Ambikesh Mahapatra : "গণতন্ত্রের জয়", সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া অম্বিকেশের

Ambikeshe Mohapatra
Ambikeshe Mohapatra

 

কলকাতা, ২০ জানুয়ারি  : পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ১১ বছর ধরে মামলা চালিয়ে শেষ পর্যন্ত জিতেছেন অধ্যাপক অম্বিকেশে মহাপাত্র। শুক্রবার এই জয়কে তিনি চিহ্ণিত করলেন “গণতন্ত্রের জয়“ হিসাবে।

২০১২ সালে সমাজমাধ্যমে একটি মিম শেয়ার করেছিলেন অম্বিকেশ। সে সময় রেলমন্ত্রীর পদ থেকে দীনেশ ত্রিবেদীকে সরিয়ে মুকুল রায়কে বসানো হয়েছিল। সেই নিয়েই সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ ছবির একটি সংলাপ মিম হিসাবে শেয়ার করেছিলেন অম্বিকেশবাবু। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীনেশকে প্রসঙ্গে নবনিযুক্ত রেলমন্ত্রী মুকুলকে বলছেন, ‘‘দুষ্টু লোক ভ্যানিশ।’’ ২০১২ সালের ১২ এপ্রিল অম্বিকেশবাবুকে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিন পান। চার্জশিট দিয়ে মামলা চালিয়ে যাচ্ছিল পুলিশ।

কেন এত বছর ধরে চালানো হল মামলাটি, তা-ও জানিয়েছেন অম্বিকেশবাবু। প্রচারমাধ্যমকে তিনি বলেন, ‘‘এত বছর ধরে মামলা ফেলে রাখার কারণ, একটা বার্তা সাধারণ মানুষকে দেওয়া যে, সরকারকে প্রশ্ন করা যাবে না। সমালোচনা করা যাবে না। সেটা যাতে না করে, সে কারণেই গ্রেফতার, পুলিশি হেফাজত।’’

দীর্ঘদিন ধরে এই মামলা চলার জন্য রাজ্য সরকারের দিকেই আঙুল তুলেছেন অম্বিকেশবাবু। তিনি বলেন, ‘‘সংবিধানের নাগরিক অধিকার হনন করার জন্য, আক্রমণ করার জন্য, স্তব্ধ করার জন্য পুলিশ ও গুণ্ডাবাহিনীকে কাজে লাগিয়ে রাজ্য সরকার এই কাজটা করেছিল। এখনও সেই কাজে তারা সচেষ্ট। সেখানে দাঁড়িয়ে এই জয় সংবিধানের পক্ষে, নাগরিক অধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে জয়।’’ তিনি এ-ও বলেন, ‘‘গণতন্ত্র রক্ষার জন্য যাঁরা লড়াই করছেন, এই জয় তাঁদের উৎসাহ দেবে।’’


You might also like!