kolkata

4 hours ago

Mani Kumar Chetri Death: প্রবীণ চিকিৎসক মণিকুমার ছেত্রী প্রয়াত, শোকাহত চিকিৎসক মহল

Doctor Mani Kumar Chhetri dies at 106 years
Doctor Mani Kumar Chhetri dies at 106 years

 

কলকাতা, ৬ এপ্রিল : প্রয়াত প্রবীণ চিকিৎসক মণিকুমার ছেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর। রবিবার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণে প্রবাদ প্রতিম এই চিকিৎসকের মৃত্যু হয়েছে। মণিকুমার ছেত্রীর প্রয়াণে চিকিৎসক মহল শোকাহত। মণিকুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। ১৯২০ সালের ২৩ মে দার্জিলিঙে মণিকুমারের জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস, এমডি ও এমআরসিপি ডিগ্রি অর্জন করেন তিনি।

তাঁর মেধা, ক্লিনিক্যাল প্রজ্ঞা ও মানবিক বোধ তাঁকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। এক সময় তিনি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর চিকিৎসক ছিলেন। ১৯৭৪ সালে পদ্মশ্রী পান। চিকিৎসক মহলে তাঁর খ্যাতি ছিল যথেষ্ট।

You might also like!