Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Prabhat Roy:হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়, ভুগছেন শ্বাসকষ্টজনিত সমস্যায়

Prabhat Roy
Prabhat Roy

 

কলকাতা, ২২ ফেব্রুয়ারি : শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়কে। বুধবার রাতে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রভাত রায় ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বেশ কিছু দিন ধরেই ভুগছিলেন। তাঁর পুরনো কিডনির সমস্যা থাকায় ক্রিয়েটিনিনের মাত্রাও বেড়ে গিয়েছিল। পরে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তাঁর প্রথম কিডনি ডায়ালিসিস করা হয়েছে। এখন তিনি ভাল আছেন বলে জানা গিয়েছে।

২০২২ সালে স্ত্রী জয়শ্রীর প্রয়াণের পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েন প্রভাত। এর আগে ২০২৩ সালের প্রথম দিকে পরিচালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সে বার উচ্চ রক্তচাপজনিত সমস্যা বেড়ে যাওয়ায় টালিগঞ্জের বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখান থেকে প্রায় ১১ দিন পর ছাড়া পান প্রভাত। ২০২৪-এর শুধুতে ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি।


You might also like!