Breaking News

 

kolkata

3 years ago

Ispat Express : কাপলিং খুলে বিপত্তি ইস্পাত এক্সপ্রেসে

Ispat express
Ispat express

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ , রবিবার সকাল ৮টা ৪৩ মিনিটে হাওড়া থেকে ছেড়েছিল ইস্পাত এক্সপ্রেস, সকাল ৯টা ৫ মিনিট নাগাদ বাকসাড়া গেট এলাকায় ওই এক্সপ্রেসটি দ্বিতীয় কামরার কাপলিং খুলে যায়। তার জেরে ওই দু’টি কামরা নিয়ে ইঞ্জিন চলে যায়। কিন্তু পড়ে থাকে বাকি অংশ।  

রেল সূত্রে জানা গিয়েছে, সেই সময় ট্রেনের গতিবেগ কম ছিল। কিন্তু, এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ইস্পাত এক্সপ্রেসের বাকি অংশ দীর্ঘ ক্ষণ সাঁতরাগাছিতে দাঁড়িয়ে রয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, আনা হচ্ছে নতুন ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। 

You might also like!