Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Under-trial prisoners : সরকারি হাসপাতাল থেকে উধাও বিচারাধীন বন্দি

R G Kar Medical Hospital (File picture)
R G Kar Medical Hospital (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ উধাও হয়ে যায় দমদম সংশোধনাগারের বিচারাধীন বন্দি।  দমদম সংশোধনাগারের দুই ওয়ার্ডেন দায়িত্বে থাকার পরও কীভাবে পুলিশ ও হাসপাতালের নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে পালালেন বিচারাধীন বন্দি তা নিয়ে প্রশ্ন উঠচে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিচারাধীন বন্দির নাম মহম্মদ সাজ্জাদ (২৮)। বিধাননগরের ইকো পার্ক থানার একটি মামলায় বিচারাধীন ছিলেন। দমদম সংশোধনাগারে ছিলেন তিনি। চলতি মাসের ৪ তারিখ আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে সিবিওবিএস ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তার পর থেকে জেলের দুই ওয়ার্ডেনের নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাজ্জাদ। এদিন সকাল সাড়ে আটটা থেকে তাঁর খোঁজ মেলেনি। পুলিশের ধারনা, ওয়ার্ডেনদের চোকে ধুলো দিয়ে তিনি পালিয়েছেন।

জানা গিয়েছে, হাসপাতালে বন্দির নজরদারির দায়িত্বে ছিলেন দমদম সংশোধনাগারের ওয়ার্ডেন শিশির বিশ্বাস এবং সাজ্জাদ শেখ। তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তবে যেভাবে পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে বন্দি চম্পট দিলেন, তার পর হাসপাতালের নিরাপত্তা এবং পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালে সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে বন্দির খোঁজ শুরু করেছে পুলিশ। 

You might also like!