Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Weather Forcast: রবিবার তিলোত্তমায় অস্বস্তিকর আবহাওয়া, উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৬ জুন : দক্ষিণের জেলাগুলি অপেক্ষায় রয়েছে বৃষ্টির। ইতিমধ্যেই বর্ষা প্রবেশের ব্যাপারে সুখবর দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জেলায়। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও দক্ষিণের একাধিক জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিনের মধ্যে ঢুকবে বর্ষা। আবহবিদদের অনুমান, আগামী চার-পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার-এর মধ্যে অর্থাৎ আগামী সপ্তাহের মাঝামাঝি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা।

You might also like!