
২৪ নভেম্বর, কলকাতাঃ BGBS 2023 থেকে ব্যাপক বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে বাংলা। যা সর্ব সাধারণের জন্য উপযোগী। এরকমই এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে উবার। বুধবার অ্যাপ নির্ভর এই ক্যাব সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, শীঘ্রই অফিস যাত্রীদের জন্য কলকাতায় বাস পরিষেবা শুরু করবে উবার।
কম্পানির তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছরের মার্চ মাসের মধ্যে উবার কলকাতায় নির্ধারিত রুটে 60 টি এসি বাস চালাবে। যা কলকাতা সংলগ্ন জেলাগুলিকে শহরের সঙ্গে যুক্ত করবে। একইসঙ্গে জানানো হয়েছে, Uber 2025 সালের মধ্যে রাজ্যে 10 মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। যা পরবর্তী পাঁচ বছরে প্রায় 50,000 কর্মসংস্থান তৈরি করবে।
