
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি : স্বস্তির খবর দেশের টিভি দর্শকদের জন্য। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বিভিন্ন এমএসও, কেবল অপারেটর ও চ্যানেল সম্প্রচার সংস্থাগুলির এই বৈঠকে সমাধানসূত্র বেরিয়েছে বলে খবর। কেবল অপারেটরদের একটি সূত্রের দাবি, সব কিছু ঠিকঠাক চললে আজ, বৃহস্পতিবার থেকেই টেলিভিশন সেটে ফিরতে চলেছে জনপ্রিয় চ্যানেলগুলি।
কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এ বিষয়ে আবেদনের শুনানি হয়। চ্যানেলের মাশুল বৃদ্ধির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই শহরের কেবল অপারেটরদের এক সংস্থার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। এদিকে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা না করেই সমস্যা যাতে মেটানো যায়, তার জন্য উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, শনিবার থেকেই টিভি দেখতে গিয়ে সমস্যায় পড়েছিলেন বহু দর্শক। টিভি খুললেও দেখা যাচ্ছিল না একাধিক চ্যানেল। অবশেষে এল সুখবর।
