Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

kolkata

1 year ago

Tathagata Roy:"অত্যাধুনিক প্রযুক্তি লাগিয়ে ধোঁয়াশা তৈরিতে সচেষ্ট", সন্দেশখালি নিয়ে তোপ তথাগতর

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ১০ মে: সন্দেশখালি নিয়ে এক্স হ্যান্ডলে তোপ দাগলেন তথাগত রায়।তিনি লিখেছেন, “দিদিমার ডার্টি ট্রিকস ডিপার্টমেন্ট অত্যাধুনিক প্রযুক্তি লাগিয়ে ধোঁয়াশা তৈরিতে সচেষ্ট।”

তিনি লিখেছেন, “পিঠে বানানোর ছলে গ্রামের হিন্দু মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে কুকর্ম করা হচ্ছিল তা তো দিদিমার বসিরহাট থানা স্বীকার করে বসে আছে ! থানা তো উত্তম সর্দার ও শিবু হাজরার নামে ধর্ষণের এফএইআর করে দিয়েছে। কিন্তু চাষের জমি নোনা জলে ভাসিয়ে দিয়ে জমি বেহাত করার অভিযোগের ব্যাপারে তো প্রযুক্তি কিছু করতে পারে নি !”

অপর একটি এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “ডাকাতরা ধরা পড়ে যখন তাদের নিজেদের মধ্যে লুটের বখরা নিয়ে ঝগড়া হয়, এবং যারা অসন্তুষ্ট তারা বাকিদের পুলিশে ধরিয়ে দেয় । তৃণমূলেরও সেই দশা হয়েছে। মহাত্মা শাহজাহান কি বলে দেবেন সেই ভয়ে দিদিমার ডার্টি ট্রিকস ডিপার্টমেন্ট অত্যাধুনিক প্রযুক্তি লাগিয়ে ধোঁয়াশা তৈরিতে সচেষ্ট।”


You might also like!