kolkata

2 years ago

ED:তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কৌস্তভ রায় গ্রেফতার, আর্থিক অনিয়মের দায়ে পদক্ষেপ ইডি-র

ED
ED

 

কলকাতা, ১৮ জুলাই : আর্থিক অনিয়মের দায়ে শাসকদল ঘনিষ্ঠ ব্যবসায়ী কৌস্তভ রায়কে গ্রেফতার করল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। দীর্ঘক্ষণ জেরার পর সোমবার গভীর রাতে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ এই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইডি। যদিও, এই ব্যবসায়ীর সঙ্গে নিজেদের ঘনিষ্ঠতার কথা মানতে নারাজ শাসকদল।

ইডি সূত্রে জানা গিয়েছে, কৌস্তুভকে সোমবার সকালে তলব করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সংস্থাকে চিঠি দিয়ে জানান, সকালে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। বিকেলে ইডির সঙ্গে দেখা করার সময় হবে বলেও জানিয়ে দিয়েছিলেন কৌস্তুভ। তাঁর বক্তব্য মেনে নিয়ে ইডি তাঁকে বিকেল ৪টেয় হাজিরা দিতে বলেছিল। সোমবার বিকেলেই ইডি দফতরে ঢুকেছিলেন কৌস্তুভ। টানা জিজ্ঞাসাবাদ করার পর রাত ১টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয় বলে ইডি সূত্রে খবর। কৌস্তুভের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় আধিকারিকেরা।

You might also like!