Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Howrah:হাওড়ায় তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, দাসনগর থানায় বিক্ষোভ

Trinamool activist attacked with sharp weapon in Howrah
Trinamool activist attacked with sharp weapon in Howrah

 

হাওড়া, ৩১ মে : হাওড়ায় এক তৃণমূল কংগ্রেস কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিটিকুরি এলাকায়। আহতের নাম নিশান্ত সিং। নিশান্তের ওপর হামলার প্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে দাসনগর থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বালিটিকুরি এলাকার তৃণমূল কর্মী নিশান্তকে মাঝ রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে আচমকা আক্রমণ করে কয়েক জন দুষ্কৃতী। তাঁর শরীরের বেশ কয়েকটি জায়গায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ। এর পরেই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দাসনগর থানার সামনে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে।


You might also like!