kolkata

2 years ago

Tom and Jerry in Metro: মেট্রো রেলেই এবার দেখা যাবে টম অ্যান্ড জেরি! ঘোষণা কর্তৃপক্ষের

Kolkata Metro (File Picture)
Kolkata Metro (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দমদম থেকে গড়িয়া এই সুদীর্ঘ যাত্রাপথে এবার আপনার ভ্রমণের সঙ্গী হতে চলেছে টম অ্যান্ড জেরি। মেট্রোর ভিতরে এতদিন পরবর্তী স্টেশনের নাম ঘোষণা কিংবা এলইডিতে মেট্রোর রুট ম্যাপ ও স্টেশনের নাম ফুটে উঠেছে। তবে এবার সেই এলইডিতেই চলতে পারে টম অ্যাণ্ড জেরি। তার ফলে এবার আর শুধু রুট ম্যাপ কিংবা স্টেশনের নামই নয়। এলইডি স্ক্রিনে দেখা যাবে টম অ্যান্ড জেরির মতো কার্টুনও। যা দেখে নিখাদ আনন্দ উপভোগ করতে পারবেন যাত্রীরা। শুক্রবার থেকেই শুরু হয়েছে নয়া পরিষেবা। 

You might also like!