Breaking News

 

kolkata

2 years ago

Kolkata Traffic Update: আজ নবী দিবসে কি বলছে ট্রাফিকের হালচাল! জানুন বিস্তারিত

Kolkata Traffic (File Picture)
Kolkata Traffic (File Picture)

 

কলকাতা, ২৮ সেপ্টেম্বরঃ আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই সপ্তাহের কাজের আরও একটি ব্যাস্ততম দিন। তবে আজ নবী দিবসের কারণে সরাকারি তরফে ছুটি রয়েছে। তবে জরুরী প্রয়োজনে বা বেসরকারি কর্মক্ষেত্রে কিংবা ব্যাবসার প্রয়োজনে মানুষকে বের হতেই হয় শহর কলকাতার রাস্তায়। এই ব্যাস্ততার মধ্যে কলকাতার ট্রাফিক সমস্যা একটা বড় সমস্যা। তবে যদি ট্রাফিকের হালচাল কি হতে পারে, এটার একটা ধারনা থাকে তাহলে এই ঝঞ্ঝাট অনেকটাই এড়ানো যায়। 

লালবাজার কন্ট্রোল রূপ সূত্রে জানা গিয়েছে, সকালের দিকে শহরের বিভিন্ন এলাকায় রয়েছে শোভাযাত্রা তথা মিছিল। সেক্ষেত্রে বন্দর এলাকা, উত্তরে লকগেট অঞল-সহ বিভিন্ন জায়গা থেকে বেরোবে মিছিল। তবে তার জন্য যাতে কোনওরকমভাবেই যান চলাচলে বিঘ্ন না ঘটে বা যানযটের সৃষ্টি না হয়, তার জন্য সদা তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ।

মেট্রো পরিষেবাতেও করা হয়েছে কাটছাঁট । এক প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রো জানিয়েছে, আজ ছুটি থাকায় উত্তর-দক্ষিণ করিডোরে ২৮৮টির পরিবর্তে ২৩৪টি পরিষেবা দেওয়া হবে। আপ এবং ডাউন লাইনে থাকছে ১১৭টি করে মেট্রো চলবে। এর মধ্যে আবার ১৬০টি দক্ষিণেশ্বর থেকে। সেগুলির যাত্রা শেষও হবে সেই দক্ষিণেশ্বরেই। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি একই রাখা হয়েছে। উত্তর-দক্ষিণ করিডোর অর্থাৎ ব্লু লাইনের পরিষেবায় এই কাটছাঁট করা হলেও গ্রিন এবং পার্পল লাইনে কোনওরকম পরিবর্তন আনা হয়নি।


You might also like!