kolkata

3 years ago

TMC: তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, নাম বদলে হয়ে গেল 'যুগা ল্যাবস'

TMC twitter account has been hacked
TMC twitter account has been hacked

 

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : হ্যাক হয়ে গেল সর্বভারতীয় তৃণমূলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট। সোমবার রাত থেকেই টুইটার অ্যাকাউন্টটি সাইবার অপরাধের কবলে পড়েছে। ওই অ্যাকাউন্টের ছবি এবং নাম বদলে দেওয়া হয়। সর্বভারতীয় তৃণমূলের টুইটার অ্যাকাউন্টে দলের নামের পাশে নীল চিহ্ন ছিল। হ্যাক হওয়ার পর দেখা যাচ্ছে, সেই নীল চিহ্নের পাশে তৃণমূলের নাম নেই। নামের জায়গায় লেখা রয়েছে, ‘যুগ ল্যাব্‌স’।

বদলে যায় তৃণমূলের টুইটার অ্যাকাউন্টের মূল ছবিটিও। আগের ছবির পরিবর্তে সেখানে দেখা যাচ্ছে ইংরাজি ‘ওয়াই’ এবং ‘এল’ সম্বলিত একটি প্রতীকী ছবি। সোমবার রাতে এই সাইবার হানার পরে তৃণমূলের পক্ষ থেকে মঙ্গলবার সকালেই যোগাযোগ করা হয় টুইটার কর্তৃপক্ষের সঙ্গে। টুইটার ইন্ডিয়ার অফিসে অ্যাকাউন্টটি যত দ্রুত সম্ভব হ্যাকারদের কবল থেকে মুক্ত করানোর আবেদন জানানো হয়েছে। টুইটার কর্তৃপক্ষও সেই আশ্বাস দিয়েছে।


You might also like!