
কলকাতা, ১২ ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর দুয়ারে বিজেপির সভাকে ঘিরে কড়া নিরাপত্তা। বিকেল ৪টে নাগাদ সভা শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু তার অনেকক্ষণ আগে থেকেই এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
হাজরা মোড়ের এই সভায় প্রধান বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ৩ ডিসেম্বর, ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভায় যোগ দিতে যাওয়ার পথে, হটুগঞ্জে বিজেপি কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদেই মমতার এলাকায় সভার ডাক শুভেন্দু-সুকান্তর। আগামীকাল মঙ্গলবার হাজরা মোড়ে পাল্টা সভা করবে তৃণমূল।
