Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Mamata Banerjee : এবার সরকারি পুকুর চুরি রুখতে মন্ত্রীদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকে বলে পুকুর চুরি! এবার সেই ঘটনাই না কি ঘটছে রাজ্য জুড়ে।  আর এই চুরি এতটাই উদ্বেগজনক যে খোদ মুখ্যমন্ত্রীকে শীর্ষস্থানীয় মন্ত্রীদের ডেকে এই চুরি রুখতে উচ্চস্তরীয় কমিটি গড়তে। 

বুধবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা হয়েছে এই পুকুরে চুরি নিয়ে। আসলে রাজ্যের সব প্রান্তেই কম বেশি বহু সরকারি পুকুর  রয়েছে। এই পুকুরগুলি সরকারি জমিতে, সরকারের মালিকানাধীন। সেই পুকুরগুলিতে দেদার মাছ চাষ হচ্ছে। তা থেকে প্রচুর টাকাও আসছে। সমস্যা হল, এগুলি থেকে সরকারের কোনও লাভ হচ্ছে না। কারণ, ওই পুকুরে যারা মাছ চাষ করছেন, তাঁরা সরকারের অনুমতিও নিচ্ছেন না, সরকারকে লভ্যাংশের ভাগও দিচ্ছেন না। নিজেদের মতো করে মাছের চারা ছাড়ছেন। আবার নিজেদের মতো কর মাছ তুলেও নিচ্ছেন। রাজ্য সরকার একটা টাকাও পাচ্ছে না।

মুখ্যমন্ত্রী এই পরিস্থিতির বদল চান। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ৩ মন্ত্রীকে দিয়ে উচ্চস্তরীয় একটি কমিটি গড়ে দিয়েছেন তিনি। তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় , মানস ভুঁইয়া এবং বিপ্লব চক্রবর্তী। এই তিন মন্ত্রীর কাজ হবে রাজ্যের সব সরকারি পুকুরে সমীক্ষা করা। সেই পুকুর থেকে কীভাবে রাজ্যের কোষাগারে লভ্যাংশ আনা সম্ভব সেটা খতিয়ে দেখা।

ওই কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করবে সরকার। কোন কোন পুকুর থেকে রোজগার বাড়ানো যাবে। মাছ চাষ বাদে আর কীভাবেই বা ওই পুকুরগুলো থেকে রোজগার বাড়ানো যাবে, সেটাও ভেবে দেখা হচ্ছে।

You might also like!