Breaking News
 
Mamata Banerjee:ধর্নামঞ্চে হইচই, মাইক্রোফোনে নির্দেশ মমতার —‘দোষীকে হাতেনাতে ধরুন, পুলিশকে দিন’ Chandrima Bhattacharya: ‘মহিলাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না!’ জ্ঞানেশ বনাম চন্দ্রিমা তরজায় উত্তপ্ত কক্ষ, উত্তাল রাজনীতি Gautam Gambhir: ‘এই ট্রফি রাহুল আর ভিভিএস-এর জন্য!’ দুঃসময়ে পাশে থাকায় জয় শাহকে বিশেষ কৃতজ্ঞতা ভারত কোচের SIR : SIR-এ ব্রাত্য বৈধ ভোটাররা! কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল, শুনানির অপেক্ষায় দেশ Military Drill:আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠল মার্কিন রণতরী! কিমের ডেরার কাছে ট্রাম্পের বিরাট যুদ্ধ মহড়া, ঘনাচ্ছে বিপদের মেঘ Rahul Gandhi: সিপিএম মানেই কি বিজেপির বি-টিম? রাহুলের ‘CJP’ তত্ত্বে তোলপাড় রাজনৈতিক মহল, তুঙ্গে বিতর্ক

 

kolkata

9 hours ago

Mamata Banerjee:ধর্নামঞ্চে হইচই, মাইক্রোফোনে নির্দেশ মমতার —‘দোষীকে হাতেনাতে ধরুন, পুলিশকে দিন’

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ধর্মতলার ধর্নামঞ্চে চলছিল কর্মসূচি। বক্তৃতা, স্লোগান আর কর্মীদের ভিড়ে তখন সরগরম পরিবেশ। সেই সময় হঠাৎই মাইক্রোফোন হাতে তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আচমকা নির্দেশে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় মঞ্চের পরিবেশ। উপস্থিত নেতা-কর্মীরা প্রথমে বুঝতেই পারেননি কী ঘটেছে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে গোটা ঘটনার ব্যাখ্যা দেন এবং সরাসরি বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন।

মমতা জানান, বিজেপি লিফলেট বিলি করছে এই ধর্নামঞ্চ চত্বরে। ১৪ মার্চ বিজেপির ব্রিগেড চলো কর্মসূচি। অভিযোগ, তারই পোস্টার বিলি করা হচ্ছে এই ধর্নামঞ্চ চত্বরে।এই ঘটনায় শশী পাঁজাকে FIR করতে বলেন মমতা। একই সঙ্গে মঞ্চ থেকেই বলতে থাকেন, ‘আগে ধরো। পালিয়ে যাবে। কাপুরুষের দল। মানুষের সমর্থন নেই। লিফলেট বিলি করতে এসেছে। যখনই দেখবেন ভোট চোরদের ধরবেন। একদম ছাড়বেন না। শয়তান লোক। এ ভাবে বোমা মারে, অন্য লোকের নামে দোষ দেয়। NIA-তে ঢোকায়। এই ভাবেই চুরি করে অন্যদের ইডি-সিবিআইয়ে ঢোকায়। তৃণমূল সংবেদনশীল। তা বলে ওরা ধৈর্যের সীমা ছাড়িয়ে যাবে এটা হয় না। অন্যায় করলে ফোঁস করতে হয়।’

কিছুক্ষণ পরেই সেই পোস্টার ও দু’জনের ছবি সামনে আনেন মমতা। বলেন, ‘এই যে ধরা পড়েছে। এই দু’জন বিলি করছিল। এখন পালিয়েছে। তবে ধরে আমি নেবই।’ সোমবার ধর্নামঞ্চের সামনের এই ঘটনা ঘিরে কিছুক্ষণ সরগরম হয়ে ওঠে। যাঁরা লিফলেট বিলি করছিলেন, পরে তাঁরা ধরাও পড়েন।যদিও বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘বিজেপি ওদের ওখানে কোনও লিফলেট বিলি করছে না। এটা ওরাই করিয়ে প্রচার করছে। আর যদি করেও তাতে কী? গণতান্ত্রিক অধিকারে তো যে কোনও জায়গায় প্রচার করা যায়। বিজেপির কোনও ইচ্ছে নেই ওদের ওখানে গিয়ে ব্রিগেডের প্রচার করার।’

You might also like!