kolkata

3 years ago

Kolkata: রিয়ার খুনী কে, চার দিন বাদেও নিশ্চিত নয় পুলিশ

Riya Kumari
Riya Kumari

 

কলকাতা, ৩১ ডিসেম্বর : ৪ দিন পরেও বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনের কিনারা করতে পারল না পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্রটিও পাননি তদন্তকারীরা। অভিনেত্রী রিয়া কুমারীর স্বামী ও দেওরকে টানা জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে এখনও খুনের কথা স্বীকার করেননি দুজনের এক জনও। শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই ঝাড়খণ্ড যাবে তদন্তকারী অফিসারদের একটি দল। ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। আগামী সপ্তাহে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টও চলে আসবে। দুটি মিলিয়ে দেখার পরই বোঝা যাবে পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে।

এর মধ্যেই রিয়ার দাদার অভিযোগের প্রেক্ষিতে তাঁর স্বামী ও দেওরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও খবর, ধৃতদের বয়ানে অসঙ্গতি ও কিছু প্রমাণ পাওয়া গিয়েছে যার পরই গ্রেফতারির সিদ্ধান্ত। খুন ছাড়াও বধূ নির্যাতন, পণপ্রথা বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে ওই দুজনের বিরুদ্ধে। রিয়ার স্বামী প্রকাশ কুমারকে হেফাজতে নিয়ে এর মধ্যেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত কাল প্রকাশের ভাই সন্দীপকেও হেফাজতে পান তদন্তকারীরা। কিন্তু কে খুন করল, কারা খুন করল সেটাও জানা যায়নি। ধৃতরা অবশ্য এখনও নিজেদের অবস্থানে অনড়। তাঁদের দাবি, খুনের বিষয়ে কিছুই জানেন না। একেবারে গোড়াতেই দাবি করা হয়েছিল, ছিনতাইবাজরাই রিয়া কুমারীকে গুলি করেছিল।

You might also like!