Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather :রাজ্যজুড়ে মিলছে শীতের আমেজ, কমছে তাপমাত্রা

Weather update
Weather update

 

কলকাতা, ১০ নভেম্বর  : রাজ্যজুড়ে ধীরে ধীরে মিলছে শীতের আমেজ। কমছে তাপমাত্রা। এদিকে, পূর্ব-মধ্য আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হচ্ছে নিম্নচাপে। যদিও আপাতত দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

শুত্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ক্রমাগত কমতে থাকবে এবং পশ্চিমবঙ্গেও ঠান্ডার আমেজ বাড়বে। শীতের আমেজের মধ্যেই কাটবে কালীপুজো। ভাইফোঁটাতেও আবহাওয়ার একই রকম থাকতে পারে। আপাতত মনোরম পরিবেশ থাকবে। আকাশ থাকবে পরিষ্কার। তবে নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা আপাতত নেই। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান ইত্যাদি সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা কমতে শুরু করবে। তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে।

এদিকে, পূর্ব মধ্য আরব সাগরে থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এদিন নিম্নচাপ ওই এলাকাতেই শক্তি হারাবে। এর কোনও প্রভাব বাংলার উপর পড়ার কোনও আশঙ্কা নেই। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন ও সংলগ্ন এলাকায়। এছাড়াও উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রভাব বিস্তার করতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। এই মুহূর্তে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া বইছে কলকাতায়। আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া অন্যান্য কোনও জেলায় আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ বদল না হলেও শীতের আমেজ বাড়বে।


You might also like!