Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Weather forecast:স্বস্তির বৃষ্টিতে পারদ নামল কিছুটা, ভ্যাপসা গরম থেকে মুক্তি দক্ষিণবঙ্গে

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ৩১ মে : স্বস্তির বৃষ্টিতে মহানগরী তিলোত্তমায় তাপমাত্রার পারদ নামল  কিছুটা, একইসঙ্গে ভ্যাপসা গরম থেকে মুক্তি পেয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার গভীর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও সংলগ্ন বিভিন্ন জেলায়। গভীর রাতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিতে ভিজেছে শহর থেকে শহরতলি। সেই বৃষ্টি চলছে শুক্রবার সকালেও। আর এই ঝড়-বৃষ্টির সৌজন্যে পারদ-পতন হয়েছে মহানগরীতে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বিভিন্ন জেলায়। এদিকে, উত্তরবঙ্গের কিছু এলাকায় এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ও রবিবার ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। শনিবার দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভাবে। তবে সব জায়গায় নয়। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।


You might also like!