Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

TET directive: টেট-নির্দেশ না মানায় পর্ষদকর্তাকে জরিমানার নির্দেশ জারি বিচারপতির

TET Exam (Symbolic Picture)
TET Exam (Symbolic Picture)

 

কলকাতা, ১৫ সেপ্টেম্বর: তিন মাসেও আদালতের নির্দেশ কার্যকর করেননি প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

শুক্রবার কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, তিন মাস ধরে একটা নির্দেশ কার্যকর করতে পারলেন না ডেপুটি সেক্রেটারি। তাই তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। বা তাঁর বিরুদ্ধে অন্য পদক্ষেপ নেওয়া উচিত।

বিচারপতি এ-ও জানিয়েছেন যে, নিজের পকেট থেকে জরিমানার অর্থ দিতে হবে ডেপুটি সেক্রেটারিকে। ২০১৪ সালের প্রাথমিকের টেট পরীক্ষায় ছ’টি প্রশ্ন ভুল ছিল।

পরে আদালত ওই ছ’টি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের নম্বর দিয়ে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু এক পরীক্ষার্থী আদালতের দ্বারস্থ হয়ে জানান, তিনি ওই ছ’নম্বর পাননি। ওই নম্বর পেলে তিনি টেট উত্তীর্ণ হতে পারবেন বলেও জানিয়েছিলেন ওই পরীক্ষার্থী।

আদালত ওই পরীক্ষার্থীর নথি যাচাই করে ওই নম্বর দিয়ে দেওয়ার নির্দেশ দেয়। কাজটি শেষ করার সময়সীমাও বেঁধে দেয়। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও আদালতের নির্দেশ কার্যকর হয়নি। শুক্রবার এই মামলার শুনানিতে, আদালতের নির্দেশ কার্যকর করার না জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তাকে জরিমানা দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত।

You might also like!