kolkata

3 years ago

Kolkata News: ৫৩ জনের চাকরি বাতিল, এক জনকে ১০ হাজার টাকা জরিমানারও নির্দেশ আদালতের

The court ordered the cancellation of 53 people's jobs, a fine of 10 thousand taka
The court ordered the cancellation of 53 people's jobs, a fine of 10 thousand taka

 

কলকাতা, ২৪ ডিসেম্বর : প্রাথমিকে ফের চাকরি বাতিল করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার তিনি ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। এক জনকে ১০ হাজার টাকা জরিমানাও করেন তিনি। শুক্রবার প্রায় দিনভর এই মামলার শুনানি চলছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে আরও বেশ কয়েকজনের চাকরি বাতিলের আশঙ্কা রয়েছে। অভিযোগ, তাঁদের বেশিরভাগই বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন।

শিক্ষক নিয়োগ মামলায় প্রচুর দুর্নীতির অভিযোগে এখনও তপ্ত রাজ্য রাজনীতি। কলকাতা হাই কোর্টে একাধিক মামলা চলছে। শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৬৯ জনকে বরখাস্ত করা হয়েছিল। তাও ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। সুপ্রিম কোর্ট ওই ২৬৯ জনের চাকরি বাতিলের উপর তখন স্থগিতাদেশ দিয়েছিল। জানিয়েছিল, আগে এই ২৬৯ জনের বক্তব্য শুনতে হবে হাই কোর্টকে। সেই কারণে যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদেরই হলফনামা জমা দিতে হবে হাই কোর্টে। হলফনামায় ২৬৯ জনকে জানাতে হবে যে, তাঁরা বৈধ ভাবে চাকরি পেয়েছেন। সেই মতো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেন অনেক শিক্ষক। তাঁরা হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানান হাই কোর্টে। শুক্রবার ৫৪ জন হলফনামা জমা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। তাঁদের মধ্যে ৫৩ জন আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু এক জন আসেননি। হাই কোর্ট হলফনামার বক্তব্য খতিয়ে দেখে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। যিনি অনুপস্থিত ছিলেন, তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

You might also like!