Breaking News

 

kolkata

3 years ago

Mamata Banerjee: আগামী ৩১ জানুয়ারি মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ২২ জানুয়ারি : আগামী ৩১ জানুয়ারি মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন জেলার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন । নবান্ন সূত্রে খবর, এখন মালদার গাজোল কলেজ মাঠে হবে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচি।

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রশাসনিক বৈঠক তিনি জেলায় নিয়ে গিয়েছেন। জেলাগুলির প্রশাসনিক বৈঠক সেই জেলায় করেন তিনি। তাছাড়া বিভিন্ন পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি নিয়মিত যান। সেরকমই আগামী ৩১ জানুয়ারি মালদা জেলা সফরে যাচ্ছেন তিনি। ওই দিন জেলার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন । নবান্ন সূত্রে খবর, এখন মালদার গাজোল কলেজ মাঠে হবে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মালদায় একগুচ্ছ কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর।

You might also like!