kolkata

2 years ago

Vijaygarh: বিজয়গড়ের নির্মীয়মাণ বাড়ির সামনে থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

The bloody body of the young man was recovered  in Vijaygarh
The bloody body of the young man was recovered in Vijaygarh

 

কলকাতা, ২৩ জুন: দক্ষিণ কলকাতার বিজয়গড়ের এক নির্মীয়মাণ বাড়ির সামনে থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। শুক্রবার সকালে দেহটি উদ্ধার হয়।

এদিন সকালে এলাকার লোকজনই দেহ পড়ে থাকতে দেখেন ওই রাস্তায়। খবর দেওয়া হয় গলফগ্রিন থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, এটি খুনের ঘটনা। তবে সবটাই তদন্তসাপেক্ষ। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এলাকার লোকজনের কথায়, সকাল থেকে অনেকেই এসেছেন। তবে ছেলেটিকে কেউই শনাক্ত করতে পারেননি। তাঁদের অনুমান, বাইরে থেকে মেরে এখানে ফেলে রাখা হয়েছে দেহটি। তবে পুলিশ দুর্ঘটনার দিকটিও মাথায় রেখেই তদন্ত করছে। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।


You might also like!