kolkata

2 years ago

Fire Breaksout: দমকলের ছ'টি ইঞ্জিনের চেষ্টায় বড়বাজারের আগুন নিয়ন্ত্রণে

The Barabazar fire is under control with the efforts of six fire engines
The Barabazar fire is under control with the efforts of six fire engines

 

কলকাতা, ২১ জুন  : বড়বাজারে একটি ছাতার দোকান এবং তৎসংলগ্ন গোডাউনে আগুন লাগল। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। দেড় ঘণ্টার মধ্যেই দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ছাতার দোকানটিতে ক্ষয়ক্ষতি হলেও কেউ জখম হননি বলে জানা গিয়েছে।বড়বাজারের মহম্মদ লুহিয়া লেনের একটি ছাতার দোকানে আগুন লাগার খবর সকাল ১১টা বেজে ৩৫ মিনিটে আসে দমকলের কাছে। তার পরে দ্রুত সেখানে পৌঁছে যান অগ্নিনির্বাপণ কর্মীরা। দোকানের পিছন দিকের ইস্পাতের শাটার ভেঙে সেখান থেকে আগুন নেভানোর চেষ্টা করা হয়। ছাতার দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। পরে দুপুর ১টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয় দমকলের তরফে।দমকলের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার হাত থেকেও বাঁচানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

You might also like!