kolkata

3 years ago

TET exam টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের অভিযোগ, আদালতে যাওয়ার হুঁশিয়ারি চাকরিপ্রার্থীর

TET exam question paper is wrong! Job seeker's warning
TET exam question paper is wrong! Job seeker's warning

 

মুর্শিদাবাদ, ১১ ডিসেম্বর : সদ্য শেষ হয়েছে প্রাথমিকের টেট পরীক্ষা। রবিবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে বেলা ২টো ৩০ মিনিটে শিক্ষক নিয়োগের এই পরীক্ষা শেষ হয়েছে। আর পরীক্ষা শেষ হতে না হতে প্রশ্ন ভুলের অভিযোগ তুললেন এক চাকরিপ্রার্থী। এমনকি ওই প্রশ্নে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সম্পূর্ণ নম্বর না দিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থী।

মুর্শিদাবাদ জেলার কান্দির ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে টেট পরীক্ষা দিয়ে বেরিয়ে শুভজিৎ দে নামের এক চাকরিপ্রার্থীর দাবি, টেট পরীক্ষার প্রশ্ন পত্রের ৪ডি সিরিজের প্রশ্নের ১০৪ নম্বর প্রশ্ন ভুল রয়েছে। পরীক্ষার্থীর এই দাবি ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা শুভজিৎ দে। প্রাথমিক টেটে তার পরীক্ষার আসন পড়েছিল ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে। রবিবার সেখানেই পরীক্ষা দেন ওই চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন ভুলের অভিযোগ করেন তিনি। ওই প্রশ্নে পর্ষদের তরফে নম্বর না দিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

প্রসঙ্গত প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য । এই অবস্থায় প্রায় ছয় বছর পর রাজ্যে অনুষ্ঠিত হল টেট পরীক্ষা। বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় পরীক্ষার্থীদের দেরিতে পৌঁছনোর অভিযোগ উঠেছে। এদিন প্রায় সাত লাখ চাকরিপ্রার্থী এবারের প্রাথমিক টেটের পরিক্ষায় বসেছিল রাজ্যজুড়ে। মোটের ওপর নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে প্রাথমিকে নিয়োগের পরীক্ষা। তবে এর মধ্যেই প্রশ্নে ভুল থাকার অভিযোগ উঠছে । এখন দেখার পর্ষদ কি ব্যবস্থা নেয় ।

You might also like!