Breaking News

 

kolkata

3 years ago

Kamarhati : কামারহাটিতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, আহত ২

Kamarhati  Blust
Kamarhati Blust

 

কামারহাটি, ১০ জানুয়ারি  : কামারহাটিতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। ঘটনায় আহত হয়েছে দু’জন। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি গ্যাস ফিলিংয়ের দোকানে এই ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী।

এদিন আচমকাই একটি বিকট আওয়াজ শুনতে পান স্থানীয়রা। বিস্ফোরণের পরই চারিদিক ধোঁয়ায় ভরে গিয়েছে। স্থানীয়রা গিয়ে জানতে পারেন দোকানে বিস্ফোরণ হয়েছে। ঘটনায় আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে বিস্ফোরণ এখনও তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গ্যাস ফিলিংয়ের কাজ হয় সেই দোকানে। ফলে সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। খড়দা এবং কামারহাটি থানার সংযোগস্থলে এই ঘটনা ঘটেছে। দুই থানার পুলিশই ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় বিধায়ক মদন মিত্র বলেন, “আমার কাছেও খবর এসেছে। ঘটনাস্থলে যাব। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

You might also like!