
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রখ্যাত সাংবাদিক সোমবার সোশ্যাল মিডিয়ায় এক আশ্চর্য ভিডিও পোষ্ট করেছেন। তিনি অবশ্য লেখেন নি যে ভিডিওটি কোথাকার। হয়তো মহিলার সম্পূর্ণ পরিচয় সামনে আনতে চান নি। ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে,বিয়ের বেনারসি পরেই ‘দু’টো বিয়ে করব’ বলে তুমুল চিৎকার জুড়েছেন এক তরুণী। আর তাঁকে সামলাতে হিমশিম খাচ্ছেন মহিলা পুলিশকর্মীরা। দীপিকার টুইট করা ভিডিওয় লাল বেনারসি শাড়ি পরে বধূর সাজেই রয়েছেন তরুণী। দেখে মনে হচ্ছে, মদ্যপানও করেছেন তিনি। আর সেই অবস্থাতেই চিৎকার করছেন দু’টো বিয়ে করার দাবি জানাচ্ছেন। তাকে বেশ উন্মত্ত মনে হচ্ছে। কিন্তু থানায় কেন? তা গোপন রেখেছে দীপিকা।
একটা বিষয় নাগরিক মহল মনে করছে, ওই তরুণীর কেবলমাত্র বিয়ে হয়েছে। মনে করা হচ্ছে, বিয়ের আসর থেকে উঠেই পুলিশের কাছে এসে তিনি প্রেমিকের সঙ্গে আবার বিয়ে করার দাবি জানাচ্ছেন। বিয়ের দাবিতে চিৎকার করে প্রায় গোটা থানা মাথায় তুলেছিলেন তরুণী। কাগজপত্র, ফোন যা হাতের কাছে পাচ্ছিলেন, ছুঁড়ে ফেলছিলেন। তাঁর কাণ্ড দেখার জন্য ভিড় জমে গিয়েছিল। অনেকেই ভিডিও রেকর্ড করছিলেন। কোনওভাবে তরুণীকে নিয়ে ভিতরে চলে যান পুলিশকর্মীরা। তরুণীর সদ্য বিয়ে করা স্বামীর জন্য স্বাভাবিক কারণেই দুঃখ প্রকাশ করছেন নাগরিক মহল।
