kolkata

3 years ago

Justice Abhijit Gangopadhyay: নিয়োগ মামলা থেকে সরিয়ে দেওয়া হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চকে

Justice Abhijit Gangopadhyay (File Picture)
Justice Abhijit Gangopadhyay (File Picture)

 

দুরন্ত বার্তা  ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বড় সিদ্ধান্ত নিল দেশের সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিলেন, এবং এই সংক্রান্ত মামলা শোনার জন্য অন্য বিচারপতি নিয়োগ করার ও নির্দেশ দিয়েছেন। 

তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কলকাতা হাই কোর্ট নিয়োগ দুর্নীতির মামলার শুনানি থেকে সরিয়ে দিলে, তিনি এই মামলায় যে সব রায় দিয়েছেন, তার ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। 

গত সোমবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে অভিযোগ উঠেছিল, কলকাতা হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায় স্কুলে নিয়োগের দুর্নীতির মামলা শোনার সময় সেই মামলা নিয়ে টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন। যা শুনে প্রধান বিচারপতি বলেছিলেন, বিচারপতিরা কোনও ভাবেই তাঁদের বিচারাধীন বিষয় নিয়ে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারেন না। উনি যদি সাক্ষাৎকার দিয়ে থাকেন, তা হলে তিনি ওই মামলা শোনার অধিকার হারিয়েছেন। শুক্রবার সেই সিদ্ধান্তেই শিলমোহর দিলেন বিচারপতি চন্দ্রচূড়।  

You might also like!