kolkata

3 years ago

SSC Scam : নিয়োগ দুর্নীতি মামলায় 'প্রয়োজনে শিক্ষামন্ত্রীকে তলব' করার হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

'summon education minister if necessary' in recruitment
'summon education minister if necessary' in recruitment

 

কলকাতা, ১৬ ডিসেম্বর  : নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় আরও কড়া কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবারবিচারপতি দাবি করেন, অবিলম্বে ভুয়ো নিয়োগ বাতিল করুক পর্ষদ।

বেআইনিভাবে নিযুক্তদের নিয়োগ বাতিল না হলে প্রয়োজনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এজলাসে হাজিরার নির্দেশের হুঁশিয়ারি দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

গত ৯ নভেম্বর তিনি জানান, ‘‘পর্ষদ মোটেই বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না।’’ দরকার পড়লে তিনি ওই পরীক্ষা বন্ধ করে দেবেন। বেআইনি ভাবে নিযুক্তদের চাকরি বাঁচাতে গিয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য মন্ত্রিসভা৷ গত ২৫ নভেম্বর তিনি জানান, ‘‘অযোগ্যদের চাকরি বাঁচাতে তৈরি করা শূন্যপদ তৈরির বিজ্ঞপ্তি বাতিল না করলে প্রয়োজনে গোটা মন্ত্রিসভাকে আদালতে ডেকে পাঠানো হবে।” শুধু তাই নয়, প্রয়োজনে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতীক প্রত্যাহার করার জন্য তিনি নির্বাচন কমিশনকে বলবেন বলেও হুঁশিয়ারি দেন বিচারপতি৷

এর পর গত ৬ ডিসেম্বর ৪২,৫০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার শুনানিতে সওয়াল জবাবের সময় ক্রুদ্ধ হয়ে তিনি বলেন, "ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব ৷"


You might also like!