kolkata

3 years ago

Sukanya Mondal avoided ED summons: শারীরিক অসুস্থতার কারনে দিল্লি যাচ্ছেন না, তৃতীয় বার ইডির তলব এড়ালেন কেষ্ট-কন্যা

Sukanya Mandal - Anubrata Mondal
Sukanya Mandal - Anubrata Mondal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার দিল্লির ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল সুকন্যা মন্ডলের। কিন্তু গত দু'বারের মতো এবার ও শারীরিক অসুস্থতার কারনে দিল্লিতে হাজিরা দিলেন না সুকন্যা। 

গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। অনুব্রত এবং তাঁর পরিবারের সম্পত্তি সংক্রান্ত খোঁজখবর জানতে সুকন্যাকেও তলব করে ইডি। গত মার্চ মাসেই এক বার তলব করা হয়। কিন্তু তিনি হাজিরা এড়ান। তার আগের বার আইনজীবী মারফত চিঠি দিয়ে সুকন্যা বেশ কিছু দিন সময় চেয়েছিলেন। তৃতীয় বারও তিনি ইডির তলব এড়ালেন। 

গত বছর আগস্টে অনুব্রত গ্রেফতার হওয়ার পরই সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারা দাবি করে, বিপুল সম্পত্তি সম্পর্কে কেষ্ট-কন্যার কাছে প্রশ্ন করা হয়। কিন্তু তিনি সদুত্তর দেননি। তিনি জানিয়ে দেন, ওই সব প্রশ্নের উত্তর তাঁর বাবা এবং হিসাবরক্ষক মণীশ কোঠারিই (যিনি এখন ইডি হেফাজতে) দিতে পারবেন। ইডি সূত্রে খবর, ওই কারণেই অনুব্রত এবং সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবা হয়।

অন্য দিকে, অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী সুব্রত হাজরা ওরফে ডালিমকে তলব করেছে ইডি। বুধবার ওই ব্যবসায়ী দিল্লি পোঁছে গিয়েছেন বলে খবর।তদন্তকারীদের অনুমান গরু পাচারের অর্থ নির্মান শিল্পে ও ব্যবহার করা হয়েছে ডালিমের সাহায্যে, সেই সূত্র ধরে পেশায় প্রমোটার ডালিমকে ডাক বলে ইডি সূত্রে খবর।

You might also like!