Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Mamata Banerjee : মমতার বিজয়া সম্মিলনীতে আমন্ত্রিত সুকান্ত-দিলীপ, বাদ শুভেন্দু

Sukant Majumder ,  Dilip Ghosh , Mamata banerjee , Suvendu Adhikari
Sukant Majumder , Dilip Ghosh , Mamata banerjee , Suvendu Adhikari

 

কলকাতা, ৪ নভেম্বর  : মুখ্যমন্ত্রী বা রাজ্যের শাসক দলের চোখের বালি কে? প্রধান বিরোধী দল, না বিরোধী দলনেতা? শনিবার নতুন করে প্রশ্নটা উঠেছে কারণ মুখ্যমন্ত্রীর উদ্যোগে আয়োজিত বিজয় সম্মেলনীতে সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ-সহ বিরোধী শিবিরের কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত আমন্ত্রিতের তালিকায় নেই বিরোধী দলনেতার নাম।

আগামী ৯ নভেম্বর, বৃহস্পতিবার আলিপুর জেল মিউজিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হবে ওই বিজয়া সম্মেলনী। রাজ্য সরকার সূত্রের খবর, প্রতিবারেই প্রধান বিরোধীদলের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়। মুখ্যমন্ত্রী সৌজন্য দেখিয়ে বরাবরই সেটা করেন। কিন্তু কোনও বছরই পাল্টা সৌজন্য দেখিয়ে তাঁরা আসেন না।

নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকারের তালিকায় এ বারের বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ যাচ্ছে রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে বিমান বসুর কাছে। তবে শনিবার পর্যন্ত ওই তালিকায় নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। কংগ্রেসের কোনও নেতাকে আমন্ত্রণ জানানো হবে কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

বিরোধী দলনেতাকে কেন আমন্ত্রণ জানানো হচ্ছে না, তার জবাবে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এটি কোনও ‘পরিষদীয় কর্মসূচি’ নয়। তা-ই বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানানোর অবকাশ নেই। যদিও এই অজুহাত নিছকই ঠুনকো বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।


You might also like!