Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Madan Mitra Health Update: সফল অস্ত্রোপচার! মদনের কাঁধে বসল টাইটেনিয়াম প্লেট

Madan Mitra (File Picture)
Madan Mitra (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তৃণমূল বিধায়ক মদন মিত্রের অস্ত্রোপচার সম্পন্ন হল এসএসকেএম হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বেশ কিছুক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার পরে তাঁকে অবশেষে আইটিইউতে স্থানান্তর করা হয়েছে। মদনকে বুধবার সকাল ১০টা নাগাদ অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার শুরু হয়  বুধবার সকাল ১০টা নাগাদ। দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ শেষ হয় অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর কাঁধে টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে। 

প্রসঙ্গত, গত সোমবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার রাতে আইসিইউ-তে থাকাকালীন তাঁর খিঁচুনি শুরু হয়। সে সময়ে উপস্থিত ছিলেন চিকিৎসকেরা। খিঁচুনির কারণে শয্যার পাশে যে রেলিং থাকে, তাতে তৃণমূল বিধায়কের বাঁ হাত ছিটকে গিয়ে লাগে। এই সময়েই তাঁর কাঁধের একটি হাড় ভেঙে যায় বলে হাসপাতাল সূত্রে খবর।

You might also like!