kolkata

3 years ago

Subiresh Bhattacharya: আরও বিপাকে সুবীরেশ ভট্টাচার্য, এবার গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজত

Subiresh Bhattacharya in more trouble, now in CBI custody in Group C recruitment corruption case
Subiresh Bhattacharya in more trouble, now in CBI custody in Group C recruitment corruption case

 

কলকাতা, ১৭ ডিসেম্বর : এবার এসএসসি-র গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে গেলেন সুবীরেশ ভট্টাচার্য। তাঁকে শনিবার ৫ দিনের সিবিআই হেফাজত নির্দেশ দিয়েছে আলিপুর বিশেষ সিবিআই আদালত। আগামী ২২ ডিসেম্বর ফের আদালতে পেশ করা হবে তাঁকে। এর আগে নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে ছিলেন সুবীরেশবাবু। এসএসসি মামলায় কলকাতা হাই কোর্টে অস্বস্তিতে পড়েন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। জামিনের আবেদন করা হলে কোনও নির্দেশ দেয়নি আদালত। নির্দেশ দিল না বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ। শনিবার জানতে চাওয়া হয়, তদন্ত কোন পর্যায়ে আছে? কতদিন লাগতে পারে? আর এই তদন্তের জন্য সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে রাখার প্রয়োজন আছে কি? দুর্নীতিতে কী ভূমিকা রয়েছে সুবীরেশ ভট্টাচার্যর? তার বিরুদ্ধে আর কোন মামলা বিচারাধীন আছে কি?


সুবীরেশ ভট্টাচার্যের হয়ে আইনজীবী জানান, ৮৮ দিন জেলে রয়েছেন, ৫ বার সিবিআইয়ের সামনে হাজিরা দিয়েছেন, এফআইআর-এ তাঁর নাম ছিল না। সব রকম সহযোগিতা করেছেন তিনি। চার্জশিটও দাখিল হয়ে গেছে। সুবীরেশ ভট্টাচার্যর আইনজীবীকে উদ্দেশ করে বিচারপতি জয়মাল্য বাগচীর মন্তব্য, তদন্তে দেরি হচ্ছে এই অভিযোগ থাকলে সাড়ে তিন বছর পরে আসুন। নবম-দশম দুর্নীতি মামলায় হেফাজতে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য। এবার গ্রুপ-সি মামলাতে হাজিরা পরোয়ানা জারি করেছে নিম্ন আদালত। ২২ ডিসেম্বর শুনানি। সেদিন তাকে নিম্ন আদালতে পেশ করবে জেল কর্তৃপক্ষ, জানাল সিবিআই।

You might also like!