kolkata

3 years ago

Mamata Banerjee : সকলে শান্তিতে থাকুন, কারও প্ররোচনায় পা দেবেন না, খুশির ইদে বার্তা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ২২ এপ্রিল : সকলে শান্তিতে থাকুন, কারও প্ররোচনায় পা দেবেন না, খুশির ঈদে মুসলিম ধর্মাবলম্বীদের এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে কলকাতার রেড রোডে ঈদ উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে মমতা বলেন, ‘‘সকলে শান্তিতে থাকুন। কারও প্ররোচনায় পা দেবেন না। বাংলায় যাতে অশান্তি হয়, তার চেষ্টা করছে বিজেপি সরকার। কোনও ভাবে বাংলায় অশান্তি বরদাস্ত করব না।’''


মুখ্যমন্ত্রী আরও বলেছেন, "আমরা বাংলায় শান্তি চাই। আমরা দাঙ্গা চাই না। আমরা শান্তি চাই। আমরা দেশে বিভাজন চাই না। যারা দেশে বিভাজন তৈরি করতে চায়, আমি আজ ঈদের দিন প্রতিশ্রুতি দিচ্ছি, আমি জিজের জীবন দিতেও প্রস্তুত কিন্তু আমি দেশকে ভাগ হতে দেব না।'''' মুখ্যমন্ত্রীর কথায়, "কেউ বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বলে মুসলিম ভোট ভাগাভাগি করবে। আমি তাঁদের বলছি, বিজেপির পক্ষে মুসলিম ভোট ভাগ করার সাহস তাঁদের নেই।নির্বাচনের এক বছর বাকি, দেখুন কে নির্বাচিত হবেন আর কে হবেন না।" মমতা জোর দিয়ে বলেছেন, "গণতন্ত্র চলে গেলে সব চলে যাবে। এখন সংবিধান বদলানো হচ্ছে, ইতিহাস পাল্টানো হচ্ছে। তাঁরা এনআরসি নিয়ে এসেছে; আমি তাদের বলেছি যে আমি তাঁদের তা করতে দেব না।"

You might also like!