kolkata

3 years ago

Suvendu Adhikari : 'গরু পাচারকারীদের সাহায্য করছে রাজ্য পুলিশ', টুইটারে সরব শুভেন্দু

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ১১ ডিসেম্বর : গরু পাচার মামলা নিয়ে ফের বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্য পুলিশের মদতে বাংলার বিভিন্ন প্রান্তে চলছে গরু পাচার।

রবিবার শুভেন্দু অধিকারী একটি ভিডিও টুইট করেন। তিনি লেখেন, “মমতার পুলিশ রাজ্যের হাইওয়ে দিয়ে আসানসোল, রায়গঞ্জ ও বাঁকুড়ায় গরু পাচার করছে। বিহারের রেজিস্ট্রেশন করা দু’টি গাড়ি আসানসোল দক্ষিণের নিউ এগরা গ্রামে পাকড়াও করেন স্থানীয়রা। ওই গাড়িগুলিতে আরজেডি’র প্রতীক লাগানো ছিল।” 

You might also like!