
পূর্ব মেদিনীপুর, ৭ নভেম্বর : রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ও তাঁর ছেলে সুপ্রকাশ গিরিকে নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর। ১৩ নভেম্বর তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রকাশ তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান। চিঠি হাতে না পেলেও, মেল মারফত নোটিস পেয়েছেন। সেখানে নিজে উপস্থিত হয়ে বা প্রতিনিধি পাঠিয়ে নথি জমা দিতে বলা হয়েছে। মন্ত্রী-পুত্র সুপ্রকাশ গিরির আশঙ্কা, বিজেপির কিছু নেতার বক্তব্যের পরেই আয়কর দফতরের নোটিস পাঠানোয় তদন্তে প্রভাব পড়তে পারে। তাই স্বচ্ছ, নিরপেক্ষ তদন্ত চাই।
প্রতিক্রিয়া এড়িয়েছেন কারামন্ত্রী অখিল গিরি। মূলত সম্প্রতি কাঁথি ও তমলুকের দুটি অনুষ্ঠানে নাম না করে মন্ত্রীর আয়কর নোটিস পাওয়া নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।
