kolkata

2 years ago

TMC Sahid Diwas 2023 : একুশের সভায় আইনজীবীদের কালো কোট পরার নির্দেশ রাজ্যের আইন মন্ত্রীর

Malay Ghatak (File Picture)
Malay Ghatak (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরই ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ নিয়ে বেশ তৎপরতার সঙ্গে কাজ করছে শাসক দল। কোনো দিকে খামতি রাখতে নারাজ শাসক দলের নেতা থেকে কর্মীবৃন্দ সকলে। 

সেই তৎপরতা দেখা গেল নব মহাকরণের ক্যান্টিনে তৃণমূলের আইনজীবী সেলের কর্মসূচির মধ্যে দিয়ে ২১ জুলাইয়ের শহিদ দিবস পালনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূলপন্থী আইনজীবীরা। বৈঠকে উপস্থিত হয়ে আইনমন্ত্রী তথা তৃণমূল আইনজীবী সেলের চেয়ারম্যান মলয় ঘটক আইনজীবীদের কালো কোর্ট পরে মিছিল করে একুশে জুলাই এর শহিদ সমাবেশে উপস্থিত থাকার পরামর্শ দেন।

কারণ হিসেবে তিনি বলেন, “কালো দেখলে সকলেই বুঝে যাবে এটা আইনজীবীদের মিছিল।”তিনি  আরো বলেন, “গত বার যতগুলি আসন পেয়েছিলাম এবার তার থেকে বেশি আসন পেতে চেষ্টা করতে হবে। তার জন্য সংগঠনকে আরও মজবুত করতে হবে।” এদিন আইন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুভাশিস চক্রবর্তী, রাজ্য বার কাউন্সিলরের চেয়ারম্যান অশোক দেব, হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক, আইনজীবী সেলের আহ্বায়ক তরুণ চট্টোপাধ্যায়, সঞ্জয় বর্ধন সহ অন্যান্য সদস্যরা।


You might also like!