
কলকাতা, ২১ আগস্ট : যাদবপুরকাণ্ডে ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব করল রাজ্য মানবাধিকার কমিশন। সোমবার কমিশনের দফতরে তাঁকে আসতে বলা হয়েছে।
সূত্রের খবর, ডিনের কাছে জানতে চাওয়া হবে, ওইদিন রাতে ফোন পেয়ে তিনি কী করেছিলেন? জনমানসের বিভিন্ন স্তড়ে ডিন, সুপার এবং রেজিস্ট্রারের গাফিলতির বিষয়টি উঠে আসছে। কমিশন কর্তারা তদন্তে বিষয়ঠি তুলে ধরতে চান। কাকে ফোন করেছিলেন রজত রায় এবং কী ব্যবস্থা নিয়েছিলেন? তদন্তকারীদের নজরে সেদিকে।
উল্লেখ্য একের পর এক জিজ্ঞাসাবাদ চলছে। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃতদের জেরা করে উঠে এল ১১ জনের নাম। ওইদিন তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে পুলিশকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ধৃত জয়দীপ ঘোষ। খবর পুলিশ সূত্রে। তাদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদেরও বয়ান নিতে চায় পুলিশ।
এর পাশাপাশি, সোমবার থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দায়িত্বভার নিতে চলেছেন নতুন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। গতকাল ছুটির দিন হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে যান তিনি। ঘুরে দেখেন ক্যাম্পাস। পড়ুয়া মৃত্যুর ঘটনায় যে গাফিলতি ছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না, তা গতকালই স্পষ্ট করে দেন নতুন অন্তর্বর্তী উপাচার্য। যদিও সঙ্কটকালীন পরিস্থিতিতে তাঁর নিয়োগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
