Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Weather Update: গরমে জেরবার দক্ষিণবঙ্গ! কোথায় বৃষ্টি

South Bengal weather in Summer (Symbolic Picture)
South Bengal weather in Summer (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। উত্তরেও বাড়ছে তাপমাত্রা৷ জুন মাসের শুরু থেকেই ফের বঙ্গবাসীর দোসর হয়েছে গরম আর অস্বস্তি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি। 

বর্ষা বঙ্গে প্রবেশ করলেও উত্তরেই আটকে আছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই সমস্ত জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি থাকবে। আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সন্ধে থেকে রাতের দিকে কোথাও কোথাও বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল থেকে কমবে বৃষ্টি। আরও বাড়বে গরম।

আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং সহ অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি এদিন উত্তরবঙ্গের উপরের দিকের জেলা গুলিতে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার বইতে পারে।

You might also like!