Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Trinamool MLA Soham Chakraborty:সোহমের ''দাদাগিরি''! নিউটাউনে গাড়ি রাখা নিয়ে বচসায় রেস্তোরাঁর মালিককে মার অভিনেতার

Trinamool MLA Soham Chakraborty
Trinamool MLA Soham Chakraborty

 

কলকাতা, ৮ জুন : তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর ''দাদাগিরি'' দেখল নিউটাউন। নিউটাউনে রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে ওই রেস্তোরাঁর মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সোহম। অভিযোগ, রেস্তোরাঁর মালিককে মার করেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।

সূত্রের খবর, সোহমের শ্যুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শ্যুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললে, হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তাঁর উপর চড়াও হন। এমনকী, সোহম চক্রবর্তীও তাঁকে ঘুষি মারেন বলে অভিযোগ। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে, ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন-চারটে চড় মেরেছেন।


You might also like!