kolkata

3 years ago

Partha Chatterjree : "সামাজিকভাবে আমার চরিত্র হননের কাজ চলছে", এজলাসে পার্থর অনুযোগ

Partha Chatterjee
Partha Chatterjee

 

কলকাতা, ১২ ডিসেম্বর  : ''সকলে সামাজিক বিচারের কথা বলছে। এখানে সামাজিকভাবে আমার চরিত্র হননের কাজ চলছে। কেউ আর মন্ত্রী হতে চাইবেন না, ইডি-সিবিআইকে বসিয়ে দিন। আমি মন্ত্রী, প্রতিদিন এক কথা শুনতে শুনতে কান ঝালফালা হয়ে যাচ্ছে। আমি ন্যায় বিচার চাই।''

সোমবার পার্থ চট্টোপাধ্যায় হাত জোর করে আদালতে এ কথা বলেন। সিবিআই-এর আইনজীবীর দাবি, ''সব তথ্য অগ্রগতি কেস ডাইরিতে আছে। সবাই অপরাধ সংগঠিত করেছে। পরিকল্পনা করে করেছে। সামাজিক বিচার নিয়ে বলছি।” এর প্রেক্ষিতেই পার্থবাবু ওই মন্তব্য করেন।

সিবিআই-এর আইনজীবী বলেন, “আসামিরা সাহায্য করছে না৷ আমাদের ক্ষমতায় থেকে কাজ করছি। যা যা বলেছে, সব আগে সিদ্ধান্ত হয়েছে। এখন প্রশ্ন, কেন হেফাজত চাইছি? কারণ হল সব আসামি একসঙ্গে আছে। কী বলবে কী বলবে না, সব জেনে বুঝে বলছে। তদন্তের অগ্রগতি হয়েছে। প্রভাবশালী লোক সকলেই। জামিন পেলে তদন্ত প্রভাবিত হবে।''

এদিন পার্থবাবু আইনজীবী মারফত সিবিআই-এর কাছে জানতে চান, তাঁর বিরুদ্ধে যে ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে, তা কোন ষড়যন্ত্র? সিবিআই-এর আইনজীবী অবশ্য তার উত্তর দিতে পারেনি। এই প্রশ্ন বাইরে করাতে পার্থ চট্টোপাধ্যায় অবশ্য হাসেন। গ্রুপ সি দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্যকে সোমবার হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই। সিবিআইয়ের দাবি, এই মামলায় সুবীরেশ ভট্টাচার্যের যোগসূত্র মিলেছে।

You might also like!