
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতের সবথেকে মজাদার ফল কমলা লেবু, বাজারে বিভিন্ন ধরনের কমলা লেবু দেখা যায়। কোনো টি স্বাদে দারুন তো কোনটি আবার গন্ধে অসাধারন।ভিটমিন সি সমৃদ্ধ এই ফল সবার ই খুবই পছন্দ আর এর স্বাস্থ্য গুন অনেক। তবে কেবল এফলের যে গুন আছে তা নয় এই ফলের খোসাতেও উপস্থিত ভিটামিন সি আপনার ত্বকের জেল্লা বাড়াতে পারে নিমেশে।তবে কমলা লেবুর খোসা কখনই সরাসরি ব্যবহার করবেন না।
আসুন জেনে নিই এর ব্যবহার সম্পর্কে
১/কমলালেবুর খোসাতে থাকে জীবাণুনাশক, প্রদাহনাশক ও ছত্রাকনাশক গুণ। মুখে হওয়া ব্রণর বিরুদ্ধে কাজ করে মুখকে ব্রণ মুক্ত করে তুলতে পারে কমলার খোসা। একটি গোটা কমলার খোসা ১ কাপ জলে সিদ্ধ করে নিয়ে সেই জল মুখ ধোয়ার কাজে ব্যবহার করুন।
২/ ত্বকের তৈলাক্ত ভাব কমাতে তাজা কমলার খোসার সঙ্গে মুসুরের ডাল বেটে নিন। বেটে মিশ্রণটি নিয়মিত ত্বকে লাগান। এতে ত্বক মসৃণ তো হবেই, মুখের দাগও দূর হবে।
৩/ রোদে পোড়া ত্বকের জৌলুস ফেরাতে ও ত্বক উজ্জ্বল করতে কমলালেবুর খোসার তুলনা নেই। ২ টেবিল চামচ কমলার খোসা গুঁড়ো, কয়েক ফোঁটা লেবুর রস, ১ টেবিল চামচ চন্দন গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। সারা মুখে ভাল করে লাগিয়ে তিরিশ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
৪/১ টেবিল চামচ কমলার খোসা গুঁড়ো, ১ টেবিল চামচ হলুদ ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখ ও গলায় লাগান। ১০ মিনিট পর গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন, চকচক করবে আপনার ত্বক।
৫/ ত্বকের মৃত কোষকে সরিয়ে ত্বককে উজ্জ্বল করে তুলতে চান!এক টেবিল টক দই চামচ কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে মিশিয়ে গোটা মুখে মেখে নিন। ২০ মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন, আপনার তবক সজীব হয়ে উঠবে।
