kolkata

3 years ago

Beauty Huck : উজ্জ্বল ও টানটান ত্বক পেতে চান ? রুপটানে ব্যবহার করুন আদার রস

Skin Care With Ginger
Skin Care With Ginger

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রান্না হোক বা সাধারন সর্দি কাশি বা মুখের দুর্গন্ধ! এসব সমস্যা থেকে প্রাথমিক ভাবে মুক্তি পেতে ডাক্তারের কাছে যাবার আগে রান্না ঘরের সবজির ঝুড়িতে থাকা একটি কন্দমূল দিয়ে সমস্যার সমাধান করে ফেলতে পারি, আর সেই কন্দমূলটির  নাম হল আদা। 

আদা শুধু শরীরের যত্ন নিতে সাহায্য করে তাই নয়, ত্বকের যত্নে ও আদার ব্যবহার ত্বকের হাল ফেরাতে পারে। 

১/ মখমলের মতো ত্বক পেতে চান তবে, সামান্য আদার রস, মধু ও গোলাপ জল মিশিয়ে মুখে লাগাতে হবে। এতে সহজেই উজ্জ্বল ত্বক পাওয়া যাবে। এবং ত্বকে ব়্যাশের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে। 

২/ ত্বকে ফাংগাল ইনফেকশন হলে আদার রসে মধু ও লেবু দিয়ে মুখে লাগাতে পারেন , আতে লাভ মিলবে। 

৩/ টান টান ত্বক পেতে চান তো সামান্য আদার রসে গোলাপ জল মিডশিয়ে ত্বকে ম্যাসাজ করে ১৫ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন ভাল ফল মিলবে। 

You might also like!