Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

'Shiksharatna' Award: শিক্ষক দিবসে রাজ্যের 'কৃতি' শিক্ষকদের 'শিক্ষারত্ন' পুরস্কার

'Shiksharatna' award Given by Mamata Banerjee (Collected)
'Shiksharatna' award Given by Mamata Banerjee (Collected)

 

কলকাতা, ৫ সেপ্টেম্বর : মঙ্গলবার রাজ্যের বাছাই করা শিক্ষকদের শিক্ষারত্ন পুরস্কার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে আলিপুরে ধনধান্যে স্টেডিয়ামে অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব ছাড়াও শিক্ষা মহলের বিশিষ্টরা। একইসঙ্গে এই অনুষ্ঠান থেকেই দেওয়া হয় সেরা বিদ্যালয়ের পুরস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের হাতেই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ১০জনের হাতে এই সম্মান প্রদান করা হবে। বাকিটা জেলাস্তরে প্রদান করা হবে।

গত এক থেকে দেড় বছরের মধ্যে রাজ্যের শিক্ষাক্ষেত্রে একাধিক বড় বিতর্ক হয়েছে ৷ দুর্নীতির অভিযোগে খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার হতে হয়েছে৷ বিতর্ক হয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রেও৷ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্য প্রশাসন৷ বিষয়টি এমন জায়গায় পৌঁছেছে যে রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য সরকার আদালতে যাওয়ার কথা ভাবছে৷ এমন আবহে শিক্ষক দিবসের অনুষ্ঠান বাড়তি তাৎপর্য রাখে।

You might also like!