Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

kolkata

1 year ago

Science City Kolkata: সায়েন্স সিটিতে বিনামূল্যে প্রবেশ! কবে থেকে? জানুন

Science City, Kolkata (File Picture)
Science City, Kolkata (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে উপলক্ষে বিগত বছরের মতো এবছরও সায়েন্স সিটি, কলকাতা,  ১৮ থেকে ১৯ মে সম্মানিত দর্শকদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ দিচ্ছে।   এই বিশেষ দিনটি ১৮ মে তারিখে উৎযাপন করা শুরু করেছিল ICOM। সাংস্কৃতিক বিনিময় ও উন্নয়নে জাদুঘরের ভূমিকা প্রচারের জন্য আইএমডি একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে থাকে। এই বিশেষ দিনে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা জাদুঘরগুলি সমাজে তাদের অমূল্য অবদানের উপর জোর দিয়ে একটি থিমকে কেন্দ্র করে ইভেন্ট, প্রদর্শনী এবং শিক্ষামূলক অনুষ্ঠান সংগঠিত করতে ঐক্যবদ্ধ হয়।

১৯৯৮ সাল থেকে, সায়েন্স সিটি (কলকাতা) সামাজিক সেবা এবং সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন চাহিদা পূরণ করছে। প্রতি বছর আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের আয়োজন এবং দর্শনার্থীদের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করে থাকেন তারা। এই বছরও, তারা এই দুটি দিন বিভিন্ন অনুষ্ঠান এবং কার্যক্রমের পরিকল্পনা করেছে। যার মধ্যে থাকছে প্রদর্শনী, প্যানেল আলোচনা, প্রদর্শনী, এবং শিশুদের জন্য বিভিন্ন প্রোগ্রাম এবং কার্যক্রম। 

সমগ্র কলকাতাবাসীরা তাদের পরিবারের সদস্যদের সাথে এই দুই দিন সায়েন্স সিটি, কলকাতা পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচি ও কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। 

You might also like!