kolkata

3 years ago

CBI Notice Abhishek Banerjee : অভিষেককে এখনই জেরা নয়; স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, ২৪ এপ্রিল পরবর্তী শুনানি

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

নয়াদিল্লি, ১৭ এপ্রিল : কুন্তল ঘোষের চিঠির বিষয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই ও ইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২৪ এপ্রিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেকের আবেদন শুনতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে অভিষেককে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৪ এপ্রিল পর্যন্ত অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে নির্দেশনামায় বলেছিলেন, প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক। সেই মামলায় হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। শীর্ষ আদালত জানিয়েছে, ২৪ এপ্রিল অভিষেকের আবেদনের শুনানি হবে। ততদিন জেরা করা যাবে না তৃণমূল কংগ্রেস সাংসদকে।


You might also like!