kolkata

3 years ago

Santragachi Setu : দীর্ঘ এক মাসের ভোগান্তির অবসান, অবশেষে খুলে গেল সাঁতরাগাছি সেতু

Santragachi Bridge
Santragachi Bridge

 

হাওড়া, ২৩ ডিসেম্বর : দীর্ঘ প্রায় এক মাসের ভোগান্তির অবসান হয়ে গেল শুক্রবার, এক মাস ধরে সাঁতরাগাছি সেতুর মেরামতির জন্য তৈরি হওয়া তীব্র যানজটের অবসান হল এদিন। শুক্রবার ভোর পাঁচটা থেকে পুরোপুরি খুলে দেওয়া হয়েছে সাঁতরাগাছি সেতু। ফলে কলকাতায় আসা এবং বেরনো—দু’দিকেই স্বাভাবিক যান চলাচল দেখা গেল শুক্রবার সকালে।

গত ১৯ নভেম্বর থেকে এক মাস ধরে সেতু মেরামতের কাজ চলার জন্য সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। বন্ধ করে দেওয়া হয় পণ্যবাহী গাড়ি যাতায়াতও। তবে, নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে এই সেতু মেরামতির কাজ। বড়দিনের দু’দিন আগে শুক্রবার ভোরে সাঁতরাগাছি সেতু সম্পূর্ণ ভাবে খুলে দিল পূর্ত দফতর। শুক্রবার ভোর থেকেই সেতুর পথ ধরে আবার চলতে শুরু করল পণ্যবাহী যান।

কলকাতায় ঢোকার অন্যতম পথ এই সাঁতরাগাছি সেতু। নিত্য প্রায় ৮০ হাজার গাড়ি এই সেতু দিয়ে যাতায়াত করে। এমন গুরুত্বপূর্ণ সেতুতে সংস্কারের কাজ চলায় যানজটের জেরে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল যাত্রীদের। সেই ভোগান্তিরই অবসান হল শুক্রবার সকালে।


You might also like!